চিকিৎসা পর্যটনের জন্য দেশ
প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর পার হলেও আমাদের দেশে উন্নত কোন চিকিৎসার জন্য ভালো মানের হাসপাতালের অভাব রয়েছে। আর কিছু ভালো মানের হাসপাতাল থাকলেও সেখানে যথেষ্ট ভালো ব্যাবহার অথবা ডাক্তারদের অমনোযোগী হওয়ার কারনে আমাদের দেশের চিকিৎসা প্রায় খারাপের দিকেই আছে।
তাছাড়া কিছু রোগের চিকিৎসা এখানো পুরোপুরি বাংলাদেশে নেই, তাই প্রতিবছর অসংখ্য মানুষ নিজ দেশ ছেড়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইত্যাদি। তবে যারা সাধারণ মানুষ বা মধ্যবিও পরিবারের অথবা ধার-দেনা করে বা নিজের জমি বিক্রি করে বাঁচার জন্য বিদেশে চিকিৎসা করাতে চান, তাদের বেশির ভাগ অংশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে চান, কারন সেখানে চিকিৎসা ও যাতায়াত খরচ তুলনামূলক কম।
সুতরাং আপনারা যদি ভারতে চিকিৎসার কথা ভাবেন তাহলে আমরা খুব দক্ষ হাতে আপনার জন্য ভারতীয় মেডিকেল ভিসা খুবই কম খরচে করে থাকি। এম কে ট্রাভেলস ইন্টারন্যাশনাল প্রায় ৫ বছর ধরে খুব সুনামের সাথে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। তাই আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের মাধ্যমে কোন সার্ভিস নিলে আশা করি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।
মেডিকেল সংক্রান্ত ডকুমেন্ট
- ভারতের স্বীকৃত হাসপাতাল থেকে Medical Invitation Letter / Appointment Letter
- বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তার/হাসপাতালের মেডিকেল রিপোর্ট
- প্রয়োজন হলে পূর্ববর্তী চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট
- চিকিৎসার আনুমানিক খরচের কোটেশন (Hospital Estimate)
সহযাত্রী (Medical Attendant Visa - MED X) এর জন্য
- সহযাত্রীর পাসপোর্ট ও ছবি
আবেদনকারীর সাথে সম্পর্কের প্রমাণ (Birth Certificate / Marriage Certificate)
আবেদনকারীর মেডিকেল ভিসার কপি
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- হাসপাতালের ইনভাইটেশন লেটার অবশ্যই অফিসিয়াল লেটারহেডে হতে হবে
- সব ডকুমেন্ট ইংরেজিতে অথবা নোটারি অনুবাদসহ হতে হবে
- তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে ভিসা রিজেক্ট হতে পারে
- ভিসার মেয়াদ সাধারণত চিকিৎসার সময়সীমা অনুযায়ী নির্ধারিত হয়