আসসালামু আলাইকুম,
আমি হাফেজ মোঃ আরমান হোসাইন। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী ছিলাম। প্রবাসে থাকাকালীন সময়ে আমি উপলব্ধি করতে পারি আমাদের দেশের প্রবাসী ভাই ও বোনেরা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পারি জমান একটু উন্নত জীবন পার করার জন্য। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তাদের সাথে প্রতারণা করে বা তাদের থেকে টাকা নিয়ে বছরের পর বছর ঘুরিয়ে থাকে এবং টাকা মেরেও দেয়। যার কারনে অসংখ্য মানুষ তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় । এই সমস্ত বিষয় আমার নিজের চোখে দেখা, তাই যখন আমি নিজ দেশে চলে আসি তখন চিন্তা করি আমি মানুষকে কিভাবে এই সমস্ত বিষয়ে সহযোগিতা করতে পারি, সেই চিন্তা থেকে আমার নিজ হাতে প্রতিষ্ঠা করি এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামক ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান যার ঠিকানা ৩৪/ডি, জোন এ, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, ঢাকা। ২০২১ সাল হতে অত্র প্রতিষ্টানটি খুবই সুনামের সাথে কাজ করে আসছে।
আমরা ভারতের সকল ক্যাটাগরীর ভিসা এবং সিংগাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের প্রায় ৫০ টির বেশি দেশের টুরিজম এবং মেডিকেল সার্ভিস দিয়ে আসছি।
এবং কিছু দেশের কাজের ভিসাও প্রদান করে আসছি, যেমন– পর্তুগাল, রোমানিয়া, গ্রীস, সৌদি আরব, মালদ্বীপ, কম্বোডিয়া, সিংগাপুর, ইত্যাদি।
আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য এভাবেই সবসময় সুনামের সহিত সেবামূলক কাজগুলো করতে পারি। সবাইকে ধন্যবাদ ।
হাফেজ মোঃ আরমান হোসাইন
পিতাঃ মরহুম আব্দুল মাজিদ
মাথাঃ মোসাঃ খোদেজা খাতুন
গ্রামঃ নোয়াপাড়া
পোস্টঃ দেওটুকোন
উপজেলাঃ পূর্বধলা
জেলাঃ নেএকোনা